Cart
No products in the cart.

চিকিৎসকের পরামর্শে যে বাবুদের ফর্মুলা দুধ খাওয়াতে হয় তাদের মায়েদের সবচেয়ে দরকারি সঙ্গী হয়ে ওঠে একটি বেবি ফিডিং বোতল।বাজারের শত শত প্লাস্টিক আর কাঁচের চকচকে বোতলের ভিড়ে কোনটা আসল আর কোনটা নকল, তা বোঝা বড় দায়।
ফিডারের মেটেরিয়াল বা উপাদান শিশুর জন্য নিরাপদ কি না, তা বোঝা গুরুত্বপূর্ণ। কারণ বোতল ও নিপল শিশুর দুধের সরাসরি সংস্পর্শে আসে এবং এগুলো পরিষ্কার ও সঠিকভাবে ব্যবহার না করলে জীবাণু দুধে মিশে যেতে পারে। চলুন আজ জেনে নেওয়া যাক বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর ফিডিং বোতল কোনটি এবং কেন।
Table of Contents
| ফিডারের ধরন | স্থায়িত্ব | সেফটি লেভেল | প্রধান সুবিধা |
| প্লাস্টিক বোতল | হালকা ও সহজে ভাঙে না | মাঝারি (নির্দিষ্ট সময় পর বদলাতে হয়) | ট্রাভেল ফ্রেন্ডলি ও ওজনে হালকা |
| কাঁচের বোতল | ভারী ও হাত থেকে পড়লে ভাঙার ভয় | ১০০% নিরাপদ ও কেমিক্যাল ফ্রি | দীর্ঘস্থায়ী ও সহজে জীবাণুমুক্ত হয় |
প্লাস্টিক ফিডারে থাকা ক্ষতিকর রাসায়নিক BPA (Bisphenol A) এবং গরম দুধ বা পানির সংস্পর্শে তৈরি হওয়া কোটি কোটি মাইক্রোপ্লাস্টিক বাচ্চার রক্তে মিশে হরমোনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে। এটি সোনামণির মেধা বিকাশ ব্যাহত করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।
ওজনে হালকা এবং সস্তা হওয়ায় আমাদের দেশের বেশির ভাগ পরিবারে প্লাস্টিকের ফিডার ব্যবহার করতে দেখা যায়। কিন্তু প্লাস্টিক ফিডারের ক্ষতি নিয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন চরম উদ্বেগ প্রকাশ করছে। ল্যাবরেটরির পরীক্ষায় দেখা গেছে, প্লাস্টিকের বোতলে যখনই গরম দুধ বা ফুটন্ত পানি ঢালা হয়, তখনই এক ভয়ংকর কাণ্ড ঘটে।
প্লাস্টিকের বোতলে খুব গরম পানি বা দুধ ব্যবহার করলে কিছু ক্ষেত্রে মাইক্রোপ্লাস্টিক কণা নির্গত হয়। এটা নিয়ে গবেষণা হয়েছে। তবে এসব কণা শিশুর শরীরে কী পরিমাণে প্রবেশ করে এবং দীর্ঘমেয়াদে মানুষের স্বাস্থ্যে কী প্রভাব ফেলে, সে বিষয়ে এখনও গবেষণা চলছে।
ফুটপাতের দোকান বা সাধারণ লোকাল মার্কেটে যেসব প্লাস্টিক ফিডার পাওয়া যায়, সেগুলোতে বিপিএ (Bisphenol A) নামক এক ধরনের কড়া ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল থাকে। বোতলকে শক্ত, সোজা ও স্বচ্ছ রাখার জন্য প্লাস্টিক কারখানায় এই উপাদানটি দেদারসে ব্যবহার করা হয়। দুধ খাওয়ার সময় এই বিপিএ রাসায়নিকটি বাচ্চার লালা ও গরম দুধের সাথে মিশে রক্তে প্রবেশ করে।
BPA নিয়ে শিশুদের খাবারের সংস্পর্শে আসা প্লাস্টিক সম্পর্কে দীর্ঘদিন ধরে গবেষণা হয়েছে। বর্তমানে অনেক দেশে বাচ্চাদের বেবি ফিডিং বোতল ও অন্যান্য ফিডিং প্রোডাক্টসে BPA ব্যবহারের ওপর বিধিনিষেধ রয়েছে। তাই বোতল কেনার সময় বিশ্বস্ত প্রস্তুতকারকের তৈরি, খাবারের সংস্পর্শে ব্যবহারের উপযোগী এবং প্রযোজ্য নিরাপত্তা মান পূরণ করে এমন পণ্য বেছে নেওয়া ভালো। বর্তমানে বিপিএ এর বদলে অনেক বোতলে ক্ষতিকর বিপিএসও ব্যবহার করা হচ্ছে।
অনেকে বুক ফুলিয়ে বলেন, “আমি তো সস্তা বোতল কিনি না, আমার বাচ্চার বোতল ১০০% বিপিএ ফ্রি প্লাস্টিক।” চিকিৎসকেরা বলছেন, বিপিএ ফ্রি প্লাস্টিক বোতলও কিন্তু আজীবন ব্যবহার করার জিনিস নয়। প্লাস্টিক নরম হওয়ায় বোতল ধোয়ার ব্রাশের ঘষায় বা বাচ্চার কামড়ে ভেতরের দেয়ালে খুব দ্রুত অদৃশ্য ছোট ছোট স্ক্র্যাচ বা দাগ পড়ে যায়।
এই স্ক্র্যাচগুলোর ভেতর দুধের চর্বি ও প্রোটিন আটকে থাকে, যা সাধারণ লিকুইড দিয়ে ধুয়েও দূর করা অসম্ভব। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেখানে লাখ লাখ ব্যাকটেরিয়া কলোনি তৈরি করে ফেলে, যা বাচ্চার ঘন ঘন পেটের অসুখের কারণ হতে পারে।
বোতল ব্যবহারের সময় নিয়মিতভাবে ফাটল, গভীর আঁচড়, ক্ষয় বা অন্য কোনো ক্ষতির লক্ষণ আছে কি না পরীক্ষা করুন। বোতল ক্ষতিগ্রস্ত হলে বা প্রস্তুতকারকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের পর বদলানোর কথা থাকলে সেটি অনুসরণ করে নতুন বোতল ব্যবহার করুন।
কাঁচ একটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান হওয়ায় এতে কোনো বিষাক্ত রাসায়নিক থাকে না। গরম দুধ বা পানির সংস্পর্শেও কাঁচের বোতল থেকে কোনো ক্ষতিকর কণা দুধে মিশে না, যা বাচ্চার পুষ্টিকে রাখে খাঁটি ও নিরাপদ।
সারা বিশ্বের নামী শিশু বিশেষজ্ঞ ও পুষ্টিবিদরা এখন প্লাস্টিক ছেড়ে কাঁচের বোতল বা গ্লাস ফিডার ব্যবহারের জন্য মা বাবাদের জোর তাগিদ দিচ্ছেন। কাঁচ কোনো কৃত্রিম উপাদান নয়, এটি বালি এবং প্রাকৃতিক খনিজ থেকে উচ্চ তাপে তৈরি একটি সম্পূর্ণ নিরাপদ মেটেরিয়াল। এর সবচেয়ে বড় সুবিধা হলো, কাঁচের উপাদানের মধ্যে কোনো ক্ষতিকর কেমিক্যাল বা হরমোন ধ্বংসকারী বিষাক্ত পদার্থ থাকে না।
আপনি বোতলে ফুটন্ত পানি ঢালুন কিংবা ফ্রিজের ঠাণ্ডা দুধ রাখুন, কাঁচের দেয়াল থেকে কোনো উপাদান গলে দুধে মিশবে না। দুধের স্বাদ, গন্ধ এবং পুষ্টিগুণ একদম প্রাকৃতিক ও খাঁটি থাকে, যেভাবে মা বাচ্চার মুখে তুলে দিতে চান।
বাচ্চার ফিডার ধোয়া প্রতিটা মায়ের কাছে একটি বড় খাটুনির কাজ। প্লাস্টিকের বোতল গরম পানিতে ফোটালে বাঁকা হয়ে যাওয়া বা গলে যাওয়ার ভয় থাকে, কিন্তু কাঁচের বোতলে সেই চিন্তা একদম নেই। গ্লাস ফিডার আপনি ফুটন্ত গরম পানিতে ঘণ্টার পর ঘণ্টা ফুটিয়ে নিলেও এর আকৃতি বা গুণের বিন্দুমাত্র পরিবর্তন হবে না।
কাঁচের উপরিভাগ অত্যন্ত মসৃণ হওয়ায় বোতল ধোয়ার ব্রাশ দিয়ে যতই ঘষাঘষি করুন না কেন, এতে কোনো দাগ বা স্ক্র্যাচ পড়ে না। ভেতরের দেয়াল মসৃণ থাকার কারণে দুধের কোনো কণা বা তেল চিটচিটে ভাব বোতলে আটকে থাকতে পারে না। ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বাসা বাঁধার সুযোগ পায় না এবং বাচ্চার দুধ থাকে সম্পূর্ণ জীবাণুমুক্ত।
দোকানে কিনতে গেলে প্লাস্টিক বোতলের তুলনায় একটি ভালো মানের গ্লাস বোতলের দাম দেখে অনেকেই পিছিয়ে আসেন। কিন্তু একটু ঠান্ডা মাথায় হিসাব করলে দেখা যাবে, কাঁচের বোতল আসলে প্লাস্টিকের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী ও পকেট ফ্রেন্ডলি। একটি প্লাস্টিক বোতল জীবাণু আর স্ক্র্যাচের কারণে প্রতি দুই তিন মাস পর পর বদলে নতুন কিনতে হয়, যার পেছনে বছরে মোটা অংকের টাকা চলে যায়।
অন্যদিকে, হাত থেকে টাইলসের মেঝেতে পড়ে না ভাঙলে একটি মাত্র গ্লাস বোতল আপনার বাচ্চার পুরো শৈশব জুড়ে ব্যবহার করা সম্ভব। বোতলের ক্ষয় না হওয়ার কারণে এটি বছরের পর বছর নতুনের মতো চকচকে ও নিরাপদ থাকে। তাই বারবার প্লাস্টিক ফিডার কিনে টাকা নষ্ট করার চেয়ে একবারে একটি ভালো গ্লাস বোতল কেনা বুদ্ধিমান মায়েদের আসল পরিচয়।
বাচ্চার মাড়ির সুরক্ষায় সবসময় গন্ধহীন ও নরম ফুড গ্রেড সিলিকন নিপল বেছে নেওয়া উচিত। দুধ খাওয়ার সময় বাচ্চার পেটে বাতাস ঢুকে গ্যাস বা পেট ফাঁপা প্রতিরোধ করতে বোতলে অবশ্যই অ্যান্টি কোলিক ভালভ থাকতে হবে এবং বাচ্চার বয়স অনুযায়ী সঠিক ফ্লো রেট (ছিদ্রের সংখ্যা) দেখে নিপল নির্বাচন করতে হবে।
বাচ্চার জন্য ফিডার কেনার সময় মায়েরা শুধু বোতলের বডি দেখেই শান্ত থাকেন। অথচ বাচ্চার মুখে সরাসরি যে জিনিসটি যায়, সেই নিপলের দিকে আমরা অনেকেই খেয়াল রাখি না। বাজারে সস্তা দামে হলদে রঙের রাবার বা ল্যাটেক্সের নিপল কিনতে পাওয়া যায়। এই রাবার নিপলগুলো খুব দ্রুত নরম ও আঠালো হয়ে যায় এবং এগুলো থেকে এক ধরনের বিশ্রী রবারের গন্ধ বের হয়।
বাচ্চার নরম মাড়ি আর মুখের ভেতরের সুরক্ষায় সবসময় ফুড গ্রেড সিলিকন নিপল বেছে নেওয়া উচিত। সিলিকন নিপলগুলো দেখতে একদম স্বচ্ছ, সম্পূর্ণ গন্ধহীন এবং বাচ্চার মুখের ভেতরের গঠনের সাথে নিখুঁতভাবে মানিয়ে যায়। এগুলো সহজে ছিঁড়ে যায় না এবং গরম পানিতে ফুটালেও বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান ছড়ায় না।
অনেক মা অভিযোগ করেন, বোতলে দুধ দিলেই বাচ্চা কেসে ওঠে বা নাক মুখ দিয়ে দুধ বের করে দেয়। এর মূল কারণ হলো বাচ্চার বয়স অনুযায়ী নিপলের ফ্লো রেট বা দুধ বের হওয়ার গতি সঠিক না থাকা। বাচ্চার বয়সের সাথে মিলিয়ে নিপলের ছিদ্রের মাপ দেখে ফিডার কেনা উচিত:
প্রতিটি ব্র্যান্ডের ফ্লো লেভেল ও বয়সের নির্দেশনা আলাদা হতে পারে, তাই পণ্যের নির্দেশনা অনুসরণ করুন।
ফিডারে দুধ খাওয়ার পর অনেক বাচ্চার পেটে তীব্র গ্যাস বা পেট ফাঁপা দেখা দেয়। বাটি হাতে বাচ্চার পেছনে ঘোরার চেয়েও এই গ্যাসের কান্নাকাটি সামলানো মায়েদের জন্য বেশি কষ্টের। সাধারণ নিপলে দুধ খাওয়ার সময় বোতলের ভেতরের খালি বাতাস সরাসরি বাচ্চার পেটে চলে যায়, যা বাচ্চাকে খিটখিটে করে তোলে।
এই চিরচেনা সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে একটি অ্যান্টি কোলিক বোতল বা বিশেষ নিপল বেছে নিতে হবে। এই নিপলের গোড়ায় একটি ছোট বৈজ্ঞানিক ভালভ বা বাতাস চলাচলের পথ থাকে। বাচ্চা যখন দুধ টানে, তখন এই ভালভটি বোতলের ভেতরের বাতাসকে বাচ্চার পেটে যেতে না দিয়ে বাইরের দিকে বের করে দেয়।
বাচ্চার দুধ খাওয়ার পুরো প্রক্রিয়াটিকে শতভাগ হাইজেনিক ও সহজ করতে শুধু একটি বোতলই যথেষ্ট নয়। মায়েদের প্রতিদিনের খাটুনি কমাতে এবং বাচ্চার পুষ্টি নিরাপদ রাখতে কিছু স্মার্ট জিনিস সাথে রাখা প্রয়োজন:
বাচ্চার দুধের বোতল ও নিপল প্রথমে কেমিক্যাল মুক্ত বেবি লিকুইড ক্লেনজার এবং নরম সিলিকন ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। প্রয়োজনে পরিষ্কার করা বোতল ও এর অংশগুলো ফুটন্ত পানিতে জীবাণুমুক্ত করা যায়।
ভুল নিয়মে বা নোংরা বোতলে দুধ খাওয়ালে বাচ্চার ডায়রিয়া ও পেটের ইনফেকশন হওয়া খুব সাধারণ বিষয়। আমরা ঘরে থালাবাসন ধোয়ার জন্য যে কড়া ভিম লিকুইড বা ডিটারজেন্ট ব্যবহার করি, তা বাচ্চার বোতলে ছোঁয়াবেন না।
সবসময় বাচ্চাদের জন্য তৈরি কেমিক্যাল ফ্রি বেবি লিকুইড ক্লেনজার ও হালকা গরম পানি ব্যবহার করুন। পরিষ্কার করার পর ভালোভাবে সম্পূর্ণ শুকিয়ে নিন।
বাচ্চার দুধের বোতল পরিষ্কার করার নিয়মগুলোর মধ্যে সবচেয়ে জরুরি হলো ফুটিয়ে নেওয়া। ব্রাশ ও লিকুইড দিয়ে ধোয়ার পর বোতল ও নিপল ফুটন্ত গরম পানিতে ৫-১০ মিনিট ডুবিয়ে রাখুন।
প্রতিবার দুধ খাওয়ানোর পর বোতল ও এর সব অংশ ভালোভাবে পরিষ্কার করা জরুরি। ঝটপট ও নিখুঁতভাবে জীবাণুমুক্ত করতে চাইলে একটি ইলেকট্রিক স্টেরিলাইজার মেশিন কিনে নিতে পারেন। এতে সময় ও শ্রম দুই ই বাঁচবে।
প্রশ্ন ১: বাচ্চার ফিডিং বোতলের নিপল কত দিন পর পর পরিবর্তন করা উচিত?
উত্তর: নিপল কতদিন পর পরিবর্তন করতে হবে তা ব্র্যান্ড ও ব্যবহারের ওপর নির্ভর করে। নিপলে কোনো আঠালো ভাব বা ফুটো বড় হলে সাথে সাথে বদলে ফেলুন।
প্রশ্ন ২: কাঁচের বোতল কি বাচ্চা নিজে ধরে খেতে পারবে?
উত্তর: কাঁচের বোতল প্লাস্টিকের চেয়ে কিছুটা ভারী হয়। হাত থেকে পড়ে ভেঙে বাচ্চার কেটে যাওয়ার ভয় থাকে। তাই শিশুকে বোতল দিয়ে খাওয়ানোর সময় একজন প্রাপ্তবয়স্কের নজরদারি থাকা উচিত এবং শিশুকে বোতল মুখে দিয়ে একা রেখে খাওয়ানো উচিত নয়।
প্রশ্ন ৩: প্লাস্টিক বোতলে কি হালকা গরম পানি রাখা যাবে?
উত্তর: বোতলটি গরম পানি বা গরম দুধের জন্য উপযোগী কি না, তা পণ্যের প্রস্তুতকারকের নির্দেশনা দেখে নিশ্চিত করুন। শুধু BPA free লেখা আছে বলেই সব ধরনের গরম তরল রাখার জন্য বোতলটি উপযুক্ত ধরে নেওয়া ঠিক নয়।
সন্তানের হাসিমুখের চেয়ে বড় সুখ একজন মায়ের কাছে আর কিছুই নেই। বাচ্চার খাওয়ার পেছনে জোর করে না ছুটে তার সঠিক পুষ্টির দিকে আমাদের নজর দিতে হবে। বাচ্চার জিনিস কেনার সময় কোনো ধরনের সস্তা আপস করবেন না।
প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো এড়িয়ে কাঁচের বোতলের মতো ভালো অভ্যাস গড়ে তুলুন। আজই আপনার বাচ্চার জন্য সঠিক ও নিরাপদ ফিডিং এক্সেসরিজ বেছে নিন। আমরা চাই বাচ্চার শৈশব হোক সুরক্ষিত ও রোগমুক্ত।

শাখাওয়াত আহমেদ বাংলাদেশের জনপ্রিয় বেবি কেয়ার ই কমার্স প্ল্যাটফর্ম BD SNAP এর প্রতিষ্ঠাতা। তিনি বিগত ৩ বছর ধরে শিশুর নিরাপদ যত্ন এবং পুষ্টি নিয়ে কাজ করছেন। মা বাবাদের কাছে শতভাগ নিরাপদ ও খাঁটি বেবি প্রোডাক্ট পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য।
