0 ৳ 0.00

Cart

No products in the cart.

পণ্য ফেরত ও রিফান্ড নীতি

BD SNAP এ আমরা কাস্টমারদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পণ্য হাতে পাওয়ার পর যদি কোনো সমস্যা দেখা দেয়, তবে আমাদের সহজ রিটার্ন ও রিফান্ড পলিসি নিচে দেওয়া হলো:

রিটার্ন করার শর্তসমূহ: কাস্টমার শুধুমাত্র নিচের ৩টি কারণে পণ্য ফেরত বা পরিবর্তন (Exchange) করতে পারবেন:

  1. পণ্যটি যদি ছেঁড়া, ভাঙা বা ড্যামেজ অবস্থায় পাওয়া যায়।
  2. অর্ডার করা পণ্যের বদলে ভুল পণ্য (ভুল সাইজ, কালার বা আইটেম) ডেলিভারি হলে।
  3. পণ্যের ভেতরে কোনো পার্টস বা অংশ মিসিং থাকলে।

    সময়সীমা: পণ্য হাতে পাওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার কেয়ার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি অথবা আনবক্সিং ভিডিওসহ অভিযোগ জানাতে হবে। ২৪ ঘণ্টা পার হয়ে গেলে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

    পণ্যের অবস্থা: ফেরত পাঠানো পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং এর আসল বক্স বা প্যাকেজিংসহ ফেরত পাঠাতে হবে।

    রিফান্ড বা টাকা ফেরত: যদি রিটার্ন করা পণ্যের স্টক আমাদের কাছে না থাকে, তবে আমরা কাস্টমারকে রিফান্ড করে দেব। বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে অগ্রিম পেমেন্ট করা টাকা অভিযোগ অনুমোদনের ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে কাস্টমারের অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে।

    ডেলিভারি চার্জ: আমাদের ভুলের কারণে (ভুল বা নষ্ট পণ্য) রিটার্ন হলে কাস্টমারকে কোনো বাড়তি ডেলিভারি চার্জ দিতে হবে না। তবে কাস্টমার যদি নিজের পছন্দে পণ্য পরিবর্তন করতে চান, তবে তাকে রিটার্ন ও নতুন ডেলিভারি চার্জ বহন করতে হবে।

    Chat now